আপনার ফেসবুক বেসড বিজনেসের সেল ১০গুন বাড়াতে একাধিক সফল ব্যবসায়ী ও এক্সপার্টের মতামতের ভিত্তিতে নিচে দেওয়া ১০টি সিক্রেট স্টেপ অনুসরণ করুন। পোস্টটি অবশ্যই শেয়ার করে রাখবেন।
১. আপনার টার্গেটেড কাস্টমার চিহ্নিত করুনঃ
আপনার প্রডাক্ট বা সার্ভিসের টার্গেটেড কাস্টমার কারা হতে পারে তা নির্ধারণ করুন। আপনার কাস্টমার কারা তা বুঝুন; তাদের বয়স, পেশা, ইন্টারেস্ট, এবং চয়েসের ভিত্তিতে কন্টেন্ট তৈরি করুন (হোক সেটা ভিডিও কন্টেন্ট, ইমেজ বা সাধারণ কোনো স্টাটাস)।
২. আপনার বিজনেস পেজটি আকর্ষণীয় ভাবে তৈরি করুনঃ
সুন্দর ও ইউনিক পেইজ নেম, স্ট্যান্ডার্ড লোগো, কভার ফটো এবং স্পষ্ট ডেসক্রিপশন ও বায়ো সহ একটি পেজ তৈরি করুন। পেজের ‘About’ সেকশনে আপনার ব্যবসার সম্পর্কে সংক্ষিপ্ত ও প্রাসাঙ্গিক তথ্য দিন।
৩. নিয়মিত পোস্ট করুনঃ
নিয়মিত আকর্ষণীয় এবং মানসম্মত পোস্ট করুন। ছবি, ভিডিও এবং ইনফোগ্রাফিক ব্যবহার করে আপনার পণ্যের পজেটিভ সাইট তুলে ধরুন। কাস্টমার আপনার প্রডাক্ট কেনো কিনবে, বা আপনার সার্ভিস কেনো নিবে সেটা ক্লিয়ার করুন। আপনার পেইজে, পোস্টে কাস্টমারকে এনগেইজ করুন।
৪. এডের সঠিক ব্যবহার করুনঃ
ফেসবুকে Post Boost বা Facebook Ads ব্যবহার করে টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছান। টার্গেটেড কিওয়ার্ড, বয়স, টার্গেটেড লোকেশন এবং ইন্টারেস্ট অনুযায়ী এড সেট করুন।
৫. গ্রাহকদের সাথে এনগেইজ থাকুনঃ
কমেন্ট এবং মেসেজের দ্রুত উত্তর দিন। কাস্টমারদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার চেষ্টা করুন।
৬. রিভিউ ও ফিডব্যাক সংগ্রহ করুনঃ
গ্রাহকদের থেকে রিভিউ ও ফিডব্যাক চেয়ে নিন এবং তা পেজে হাইলাইট করুন। আপনার কোনো নতুন কাস্টমারের আস্থা এতে কয়েক গুন বেড়ে যাবে এবং সেল বাড়বে।
৭. অফার ও ছাড় দিনঃ
নিয়মিত ডিসকাউন্ট, কুপন কোড, বা স্পেশাল অফারের মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করুন।
৮. লাইভ সেশন আয়োজন করুনঃ
আপনার প্রডাক্ট নিয়ে ফেসবুক লাইভ করুন এবং কাস্টমারের সাথে সরাসরি কানেকটিভিটি তৈরী করুন।
৯. ফেসবুক গ্রুপ ব্যবহার করুনঃ
আপনার বিজনেসের জন্য কমিউনিটি তৈরি করতে ফেসবুক গ্রুপ চালু করুন। ফেসবুক গ্রুপ আপনার কাস্টমারের সাথে দীর্ঘমেয়াদী কানেকটিভিটি গড়ে তুলতে সাহায্য করবে।
১০. ডেটা বিশ্লেষণ করুনঃ
ফেসবুকের ইনসাইটস টুল ব্যবহার করে আপনার পেজের পারফরমেন্স এবং কাস্টমারের বিহ্যাবিয়ার এনালাইসিস করুন। পরবর্তী পদক্ষেপগুলো আপনার এনালাইসিস অনুসারে গ্রহন করুন।
এই ১০টি স্টেপ নিয়মিত ফলো করলে আপনার ফেসবুক বেসড বিজনেস সফলভাবে পরিচালনা করা সহজ হবে বলে আশা করছি।
আপনার ফেসবুক বিজনেস গ্রো করতে চাইলে, নিয়মিত আপডেট পেতে আমাদের লাইক বা ফলো দিয়ে সাথে থাকুন, ধন্যবাদ।
